২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে বন্ধ করে দেওয়া স্কুল বিপদমুক্ত

জার্মানির বার্লিনে ‘সন্দেহভাজন’ দুই ব্যক্তি প্রবেশের পর ‘বিপদজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে’ আশঙ্কায় বন্ধ করে দেওয়া একটি প্রাথমিক বিদ্যালয় ও আশেপাশের এলাকায় খুলে দিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jun 2018, 04:53 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

পুলিশের একজন মুখপাত্র বলেন, “স্কুলটিকে বিপদজনক কোনো বস্তু বা ব্যক্তি নেই। সব শিক্ষার্থী এবং শিক্ষকরা নিরাপদ আছেন।”

তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানান তিনি।

রাজধানীর উত্তরের জেলা গেসুন্দব্রুনেনের ওই স্কুলটিতে ‘সন্দেহভাজন ব্যক্তিদের’ প্রবেশ করতে দেখে ফোনে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। তারপর স্কুলের ভেতর ও আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।

ঘটনার পরপর সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ফায়ারফাইটারদের বোরকা পরা এক নারীকে সরিয়ে নিতে দেখা গেছে।