যুক্তরাষ্ট্রে ই. কোলাই: ৫ জনের মৃত্যু
রোমানিয়ান লেটুসের মাধ্যমে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
৩৫টি অঙ্গরাজ্যে আরও অন্তত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে।
মৃত দুইজন মিনেসোটার বাসিন্দা ছিলেন। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও আরকানসাসে একজন করে মারা গেছে।
২০০৬ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই ই.কোলাই ব্যাকটেরিয়া প্রাদুর্ভাবের সবচেয় বড় ঘটনা। সেবার প্রায় দুইশ মানুষ ই.কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
এ বছর এপ্রিলে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও ই. কোলাই ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও পেনসিলভানিয়ায়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ১৬ মের পর আরও ২৫ জনের বেশি মানুষ ই. কোলাই আক্রান্ত হয়েছেন।
মে মাসেও বিভিন্ন দোকানে অ্যারিজোনার ইউমা অঞ্চলে চাষ হওয়া রোমানিয়ান লেটুস পাতা ছিল।
ইউমা অঞ্চলে চাষ হওয়া লেটুস থেকেই এবারের ই. কোলাই প্রাদুর্ভাব হয়েছে বলে ধারণা করা হয়। যদিও এখনই একটি নির্দিষ্ট অঞ্চল বা ডিস্ট্রিবিটরকে এজন্য দায়ী করা উচিত হবে না বলে মনে করে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সিডিসি জানায়, ই. কোলাই আক্রান্ত কয়েকজন লেটুস খাননি। তবে তারা অন্য আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন।
ই. কোলাই আক্রান্ত ব্যক্তিদের ডাইরিয়া ও বমি হয়। মারাত্মক আক্রান্ত ব্যক্তির কিডনি অকেজ হয়ে যেতে পারে।
