৩ সহকর্মীকে খুন করে বিএসএফ জওয়ানের আত্মহত্যা
ভারতের ত্রিপুরায় তিন সহকর্মীকে খুন করে আত্মহত্যা করেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান।
এনডিটিভি জানায়, ত্রিপুরার উনাকেটি জেলার মাগুরুলি সীমান্ত ফাঁড়িতে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
ঘটনার হোতা জম্মু ও কাশ্মিরের বাসিন্দা শিশু পাল বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৫৫তম ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন।
বিএসএফ এর বিশেষ বাহিনীর সদস্য শঙ্কর দেবনাথ বলেন, “শিশু পাল নিজের সার্ভিস রাইফেল দিয়ে প্রথমে হেড কন্সটেবল রিঙ্কু কুমারকে গুলি করেন। তারপর রাজেশ কুমার ও বিজয় কুমারকে গুলি করে নিজে আত্মহত্যা করে।”
রিঙ্কু কুমার ঘটনাস্থলে এবং বাকিরা হাসপাতালে মারা যান।
ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিএসএফ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
