২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে জলোচ্ছ্বাসে ৯ জনের মৃত্যু

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সমুদ্রে জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় নয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 12:47 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার নেগেভ মরুভূমিতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আটজন নারী ও একজন পুরুষ।

প্রাক-আর্মি প্রস্তুতিমূলক প্রকল্পের অংশ হিসেবে ২৫ সদস্যের একটি দল নেগেভ মরুভূমিতে ট্রেকিংয়ে গিয়েছিল। দলটিতে সবার বয়স ১৮ বছর।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতের পর হঠাৎ করেই ডেড সি থেকে বিশাল আকারের ঢেউ এসে জাফিত নদী ভাসিয়ে নিয়ে যায়। দলটি ওই সময় শুকিয়ে যাওয়া জাফিত নদীর ক্ষীণধারার পাশ দিয়ে হাঁটছিল। স্রোতের তোড়ে তারা নদী দিয়ে ভেসে যায়।

পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের হাইপোথারমিয়ার চিকিৎসা চলছে।

উদ্ধার শিক্ষার্থীদের একজন চ্যানেল টেন নিউজকে বলেন, “আমরা তীব্র স্রোতের টানে নদীতে ভেসে যাই।”

নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এক ঘটনাকে ‘ভয়ঙ্কর দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।