২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে নিহত ২০

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 11:49 AM

Updated : 08 Apr 2022, 06:12 PM

নিহতদের মধ্যে একজন কারারক্ষী ও অপর ১৯ জন কারাবন্দি ও কারাগারে বাইরে থাকা তাদের সহযোগী বলে জানিয়েছে বিবিসি। 

কারাবন্দিদের বাইরে থাকা সশস্ত্র সহযোগীরা বিস্ফোরক দিয়ে কারাগারটির একটি দেয়াল গুড়িয়ে দেয়।

এক বিবৃতিতে পারা রাজ্যের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সান্তা ইজাবেল কারা কমপ্লেক্সের ওই লড়াইটি যুদ্ধের মত তীব্র হয়ে উঠেছিল।

এ ঘটনায় আরো চার কারারক্ষী আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কারারক্ষীরা কারাগারে ভিতর-বাহির দুইদিক থেকেই আক্রমণের শিকার হন বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ।

ঘটনার সময় কোনো কারাবন্দি পালাতে সক্ষম হয়েছেন কি-না তা নির্ধারণ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

গত বছর ব্রাজিলের আমাজন অঞ্চলীয় প্রদেশ মানায়ুসের একটি কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হয়েছিল