ভারতে টিকা নেয়ার পর ৩ শিশুর মৃত্যু
ভারতের ঝাড়খণ্ডে সরকার পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নেওয়ার পর তিন শিশুর মৃত্যু এবং আর ছয় শিশু অসুস্থ হয়েছে পড়েছে।
ওই শিশুদের সবার বয়স ১২ থেকে ১৮ মাসের মধ্যে।
এনডিটিভি জানায়, পলামু জেলার লোয়েনগা গ্রামের ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে রোববার শিশুদের পেন্টা টিকা দেওয়া হয়।
টিকা দেওয়ার কয়েকঘণ্টার মধ্যে শিশুদের প্রচণ্ড জ্বর ও খিঁচুনি শুরু হয় এবং অচেতন হয়ে পড়ে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনটি শিশু মারা যায়। বাকি শিশুদের চিকিৎসা চলছে।
শিশুদের মৃত্যুর পর বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে এবং স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের জিম্মি করে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনিল কুমার শ্রীবাস্তব।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবারকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “আমি স্বাস্থ্যসচিবকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
