২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদীদের হামলায় ২ নিরাপত্তারক্ষী নিহত

ভারতের ছত্তিসগড়ের বিজাপুরে সড়কে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই নিরাপত্তারক্ষী নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 07:18 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মাওবাদীরা এ হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ।

আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছত্তিসগড়ে যাওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপের (ডিআরজি) ৩০ সদস্য একটি বাসে করে বিজাপুরের জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল। সড়কে বাঁক নেওয়ার সময় বোমা বিস্ফোরণে বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর কয়েক ঘণ্টা আগে বিজাপুর-ভোপালপাটনাম সড়কে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি টহলযানে বোমা হামলা ও গুলি ছুড়েছিল মাওবাদী গেরিলারা।

তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় এনডিটিভি।