২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় বাস-লরি সংঘর্ষে খেলোয়াড়সহ নিহত ১৪

কানাডায় জুনিয়র আইস হকি দলের খেলোয়াড়দের বহনকারী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 02:23 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

সাসকাচুয়ান অঙ্গরাজ্যের টিসডেলের হাইওয়ে থার্টিফাইভে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার (জিএমটি ২৩:০০) দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।

সাসকাচুয়ান জুনিয়র হকি লিগের দল হ্যাম্বল্ট ব্রঙ্কসের খেলোয়াড়দের বহনকারী বাসটিতে ২৮জন আরোহী ছিলেন বলে জানায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। দুর্ঘটনায় চালকসহ ১৪ জন মারা গেছে।

আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহত খেলোয়াড়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “তাদের বাবা-মা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনাও করতে পারছি না। এই দুর্ঘটনায় হতাহত সবার প্রতি অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি।”