রাজস্থানে দুই দলিত রাজনীতিকের বাড়িতে আগুন
ভারতের রাজস্থানে উত্তেজিত জনতা দুই দলিত রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্টের একটি আদেশ নিয়ে দেশজুড়ে দলিতদের ধর্মঘটের একদিন পর এ ঘটনা ঘটল।
সোমবারের ধর্মঘটে পাঁচ প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে।
রাজস্থানের করলি জেলার হিন্দুয়ান শহরের দলিত নেতা রাজকুমারি জাটভ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র এমপি। কংগ্রেস নেতা ভারসিলাল জাটভও সাবেক মন্ত্রী।
তবে বাড়িতে আগুন দেওয়ার সময় এই দুই নেতার কেউই বাড়িতে ছিলেন না বলে এনডিটিভিকে জানান জ্যেষ্ঠ জেলা কর্মকর্তা অভিমান্যু কুমার।
আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন করলি পুলিশের মহাপরিদর্শক অনিল কায়াল।
তিনি বলেন, প্রায় পাঁচ হাজার মানুষের একটি দল ওই দুই নেতার বাড়িতে আগুন দেয়। তাদের বেশিরভাগই ব্যবসায়ী। দলিতদের ধর্মঘটের কারণে ব্যবসায় ক্ষতি হওয়ায় ক্ষোভ থেকে তারা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
