২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন পৌঁছেছেন মোদী

ফিলিস্তিন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কোনো প্রধানমন্ত্রীর এই প্রথম ফিলিস্তিন সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 04:35 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

শনিবার মোদী রামাল্লাহ সিটিতে পৌঁছান বলে জানায় এনডিটিভি।

সেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরব অঞ্চলের বাইরে ভারতই প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

ফিলিস্তিন থেকে মোদীর সংযুক্ত আরব আমিরাত এবং ওমান যাওয়ার কথা রয়েছে। সোমবার তিনি দেশে ফিরবেন।