২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও স্মার্টফোন নেই পুতিনের

বিশ্বজুড়ে স্মার্টফোনের জনপ্রিয়তার মধ্যেও তা ব্যবহার করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 10:38 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

সম্প্রতি এক আলাপচারিতায় বেশ গর্বের সঙ্গে পুতিন স্মার্টফোন ব্যবহার না করার কথা জানিয়েছেন বলে নিউজউইকে খবর এসেছে।

রুশ কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড এডুকেশনের এক বৈঠকে জ্বালানি সাশ্রয়ের পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল।

সেখানে এক কর্মকর্তা একটি মোবাইল ভয়েস মেসেজ ও পানি ফুটানোয় কী পরিমাণ জ্বালানি পোড়ায়, তার তুলনা করছিলেন।

রুশ কুর্শেতভ ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচাক এই আলোচনার সময় রাশিয়ায় প্রায় সবার হাতে স্মার্টফোন থাকার বলছিলেন।

তখন তার কথা কেড়ে নিয়ে পুতিন রুশ বলে ওঠেন, “আপনি বলেছেন, সবার হাতেই স্মার্টফোন। কই আমার তো স্মার্টফোন নেই। আপনারও তো নেই।”

রুশ প্রেসিডেন্ট মোবাই ফোন ব্যবহার করেন না বলে তার মুখপাত্র জানিয়েছেন। যোগাযোগ করার জন্য অন্য মাধ্যমগুলো ব্যবহারেই স্বচ্ছন্দ তিনি।

পুরনো খবর:

লেকের বরফজমা পানিতে খালিগায়ে পুতিনের ডুব
পুতিন যখন অবকাশে