২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনের ম্রাউক ইউ শহরের প্রশাসক খুন

মিয়ানমারের গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যের ম্রাউক ইউ শহরের প্রশাসককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jan 2018, 07:51 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

বুধবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়।

মঙ্গলবার শহরটি থেকে প্রাদেশিক রাজধানী সিত্তুয়েগামী মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নিজের গাড়ি থেকে ওই কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ব্যক্তিগত শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে এবং এর সঙ্গে রাখাইনের চলমান সঙ্কটের কোনো যোগসূত্র নেই বলে জানান মিয়ানমার সরকারের মুখপাত্র জয় হতাই।

তিনি বলেন, “বো বো মিন থেইক হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতা থেকে হয়েছে ধরে নিয়ে পুলিশ তদন্তে অগ্রসর হচ্ছে।” 

এ মাসের শুরুতে ম্রাউক ইউ শহরে প্রাচীন ‘বৌদ্ধ আরাকান কিংডম’ এর উদযাপন অনুষ্ঠানে সংঘর্ষে পুলিশের গুলিতে বৌদ্ধ সম্প্রদায়ের সাত বিক্ষোভকারী নিহত হয়।

ওই ঘটনার মাত্র তিনদিন পর বো বো মিন থেইককে ম্রাউক ইউ শহরের প্রধান প্রশাসনিক কর্মকতা নিয়োগ করা হয়।

রাখাইন রাজ্যের নাম আগে আরাকান ছিল।