২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সৈন্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 11:04 AM

Updated : 08 Apr 2022, 05:46 PM

শনিবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফোর্ট আরউইনের ন্যাশনাল ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জ্যাসন ব্রাউন জানিয়েছেন, এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট ও সহকারি পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর আরেক মুখপাত্র।

কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন থেকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রান্ডি গিল জানিয়েছেন, হেলিকপ্টারটি ও আরোহী সৈন্যরা প্রশিক্ষণ উপলক্ষে ফোর্ট কারসন থেকে মোহাভি মরুভূমিতে গিয়েছিল।

স্থানীয় সময় রাত ১টায় বোয়িং নির্মিত এএইচ-৬৪ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি।