২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজাখস্তানে বাসের ভেতর পুড়ে মরল ৫২ জন

কাজাখস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2018, 02:36 PM

Updated : 19 Aug 2022, 01:26 PM

উজবেক নাগরিকদের বহন করা বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আগুন লাগার পর বাস থেকে পাঁচজন বের হতে পেরেছিলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

কাজাখস্তানের আকতোব এলাবায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কি কারণে বাসে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় এক সাংবাদিক পুড়ে যাওয়া গাড়িটির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

#ақтөбеоблысы #автобусөрті #52қаза

A post shared by Асқар Ақтілеу (@askar_aktileu) on

 

বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। দুই হাজার দুইশ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাঁচ যাত্রীকে চিকিৎসাসেবা দেওয়ার কথা জানায়। বাকিদের মৃত্যুর বিষয়টিও তারা নিশ্চিত করেছে।

উদ্বিগ্ন আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য কাজাখস্তানের জরুরি বিভাগের কর্মকর্তারা একটি হটলাইন চালু করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।