২০১৯’র এপ্রিলে সিংহাসন ছাড়ছেন জাপানের সম্রাট
অবশেষে জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সময় নির্ধারণ করেছে জাপান সরকার।
২০১৯ সালের ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন বলে শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন।
এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে সম্রাটের জন্মদিনেই নতুন সম্রাট নারুহিতো মুকুট পরতে পারেন বলে গণমাধ্যমে রাজপরিবার থেকে জানানো হয়েছিল।
কিন্তু জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ আইন আকারে সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার বিল পাসের পর তার সিংহাসন ত্যাগের জন্য সরকারের পক্ষ থেকে গঠিত এক কমিটির সভায় নতুন করে দিনক্ষণ ঠিক করা হয়েছে।
আবে বলছেন, সম্রাটের শারিরীক অবস্থা বিবেচনা করে আমরা আগামী ২০১৯ সালের ৩০ এপ্রিল তার ক্ষমতা ছাড়ার দিন নির্ধারণ করেছি। পরের দিন নতুন সম্রাট হিসেবে নারিহিতো ক্ষমতা পাবেন।
এর আগে গত সেপ্টম্বরে জাতীয় সংসদের নিম্নকক্ষে চলা অধিবেশনে মধ্যে দিয়ে আলোচিত বিলটি অনুমোদন পায়। এদিন সংসদ থাকা ক্ষমতাশীন লির্বারেল ডেমোক্রেটিক পার্টি পা এলডিপি ছাড়াও অন্য ছয়টি দলের সাংসদরা উপস্থিত ছিলেন।
বিলে বলা হয়েছে, আইন আকারে বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবলমাত্র সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাড়তে পারবেন। একইসঙ্গে রানিও তার কর্তৃত্ব হারাবেন।
৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো গতবছর অগাস্টে বয়স ও রুগ্নস্বাস্থ্যের কারণে ঠিকঠাকমত দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এক রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় সিংহাসন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
কিন্তু জাপানের বিদ্যমান আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করার বিধান না থাকায় তা দেশটির আইননুঙ্গ ও বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হয়।
ওই কমিটির সুপারিশ অনুযায়ী, শিনজো আবে সরকার আইন করে সম্রাট আকিহিতোর সিংহাসন ছাড়ার সুযোগ করে দেয়।
সংসদে বিলটি ওঠার পর, সংসদের বিরোধীদল সম্রাটদের সিংহাসন ছাড়ার আইনটি অন্যন্য সম্রাটের ক্ষেত্রেও যাতে কার্যকর থাকে সে দাবি তোলে। কিন্তু সরকারি সাংসদরা তার বিরোধিতা করলে বিলটি অনুমোদনের পর বিরোধদলীয় সাংসদরা ওয়াক আউট করে।
এ সময় সংসদে মন্ত্রিসভার মূখ্য সচিব ইয়াশিদা সুগা বলেন, এ বিলটি কেবল চলতি সম্রাটের ক্ষমতা ছাড়ার ক্ষেত্রে কার্যকর হবে। অন্যন্য সম্রাটের জন্য বিল পাস করতে গেলে আমাদেরকে আগে দেশের জনগণের মতামত নিতে হবে। তারপর চাইলে জাতীয় সংসদের সাংসদরা চিরস্থায়ীভাবে বিল করতে পারেন।
আইন অনুযায়ী, কেবলমাত্র সম্রাটের রক্তবহন করে এমন পুরুষ সদস্যরা পরবর্তী সম্রাট হওয়ার সুযোগ পায়। আর সে অনুযায়ী আকিহিতোর ছেলে ৫৫ বছর বয়সী যুবরাজ নারুহিতো ক্ষমতা পাচ্ছেন।
সম্রাট আকিহিতোর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। তার প্রোস্টেট ক্যানসারও রয়েছে। ১৯৮৯ সালে বাবা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হয়েছিলেন আকিহিতো। জাপানিদের কাছে তিনি খুবই জনপ্রিয় এবং সম্মানিত একজন সম্রাট।
