২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানব ক্যালকুলেটর!

অতি দ্রুত গাণিতিক দক্ষতার জন্য তিনবার বিশ্ব সেরা জুনিয়র পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আল-মীর নামের ১৩ বছরের এক কিশোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 10:48 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

লেবাননের এই কিশোর প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হন।

জাপানি এবাকাস চর্চা করে এ গাণিতিক দক্ষতা গড়ে তুলেছেন মীর।

বিবিসি’র এক প্রতিবেদনে দেখা গেছে, তাকে প্রশ্ন করা হচ্ছে, ৪৫৩ গুণ ৩৫৬ সমান কত? মাত্র সাত সেকেন্ডে তিনি উত্তর দেন ১৬১,২৬৮।

২০১৪ সালে মীর মাত্র ১১ বছর বয়সে ‘দ্য জুনিয়র মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে’ প্রথম হন।

সম্প্রতি তাকে জার্মান ট্যালেন্ট শো’তে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ৯০ সেকেন্ডেরও কম সময়ে মীর ২শ’ সংখ্যার যোগফল বলে দেন।

একই সময়ে ৫০ সংখ্যার যোগফল বের করতে গণিতের চারজন অধ্যাপকের প্রত্যেকে দুই মিনিটের বেশি সময় নিয়েও সঠিক উত্তর দিতে পারেননি।