যৌন অসদাচরণ: শীর্ষ মার্কিন সংবাদ উপস্থাপক বরখাস্ত
যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্ক এনবিসি তাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে শো’র সহ সঞ্চালক এবং শীর্ষ সংবাদ উপস্থাপক ম্যাট লাওরকে বরখাস্ত করেছে।
অনুষ্ঠানটির টুইটে বলা হয়, “সোমবার রাতে একজন সহকর্মীর কাছ থেকে আমরা কর্মস্থলে ম্যাট লাওরের অসঙ্গত যৌন আচরণের শিকার হওয়ার বিষয়ে বিস্তারিত অভিযোগ পাই।
“যে কারণে আমরা তার নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
এনবিসি’র পক্ষ থেকে বলা হয়, “কেউ যেন একে বিচ্ছিন্ন ঘটনা ভাবার অবকাশ না পায় তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
২০ বছরের বেশি সময় ধরে এনবিসি’র হয়ে কাজ করছেন লাওর। তার বিরুদ্ধে এই প্রথম এ ধরনের অভিযোগ উঠেছে বলে জানান এনবিসি কর্মকর্তারা।
তারপরও এটি আমাদের ‘কোম্পানির মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন’, বলেন এনবিসি নিউজ এর চেয়ারম্যান অ্যান্ডি লাক।
গত সপ্তাহে সিবিএস নিউজ তাদের তারকা সঞ্চালক চার্লি রোজকে একই অভিযোগে বরখাস্ত করেছে।
আর গত এপ্রিলে ফক্স নিউজ তাদের জনপ্রিয় উপস্থাপক বিল ও’রিলিকে বরখাস্ত করে।
