২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের চাকার কাছে বসে ৮০ কিলোমিটার পথ পাড়ি!

চীনের গুয়াংজির দরিদ্র পরিবারের দুই বালক বাবা-মার সঙ্গে দেখা করতে বাসের নিচে চাকার কাছে বসে প্রায় ৮০ কিলোমিটার পথ ভ্রমণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 10:17 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

বাসের নিচের কাঠামোতে গুটিসুটি মেরে খুবই ঝুঁকিপূর্ণভাবে বসে থাকা ওই দুই বালকের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর চীনে পিছিয়ে পড়া শিশুদের ‘সামাজিক নিরাপত্তা’ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বিবিসি জানায়, বালক দুইটির বাবা-মা পাশের প্রদেশ গুয়াংডংয়ে কাজ করেন।

শিক্ষকরা গত ২৩ নভেম্বর তাদের নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানায়। ওই দিনই একটি বাসস্ট্যান্ডে বাসের নিচে কাদা ও ধুলা মাখা অবস্থায় দুইজনকে খুঁজে পাওয়া যায়।

সাউদার্ন মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী,  দুই বালকের বয়স ৮-৯। পথে বাসটি একটি স্ট্যান্ডে থামলে নিরাপত্তাকর্মীরা বাসের নিচে চাকার কাছে  দুইজনকে খুঁজে পায়।

বাসের কর্মীরা জানায়, বাসটি প্রায় তিন মাইল খাড়া ঢাল বেয়ে উঠেছে। তারপরও  দুই বালক অক্ষত আছে দেখে তারা বিস্মিত হয়েছে।

“তারা শীর্ণ স্বাস্থ্যের হওয়ায় খুব সহজে বাসের নিচে লুকিয়ে পড়তে পেরেছে।

“অনেক জিজ্ঞাসাবাদের পর আমরা বুঝতে পারি তারা তাদের বাবা-মাকে খুবই মিস করছে। বাবা-মার কাছে যেতেই এ কান্ড করেছে।”