২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে নাইটক্লাবের মেঝে ধসে আহত ২২

স্পেনের টেনেরিফে সমকামীদের একটি নাইটক্লাবের মেঝে ধসে ২২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:48 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

স্থানীয় সময় রোববার রাত আড়াইটার দিকে বাটারফ্লাই ডিস্কো পাবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

মেঝে ধসে পড়ার সময় লোকজন একতলার সমান উচ্চতা থেকে বেজমেন্টে গিয়ে পড়ে। আহতদের হাত-পায়ের হাড় ভেঙেছে।

নাইটক্লাবটি প্লায়া ডি লাস আমেরিকাস শপিং এলাকায় অবস্থিত। স্প্যানিশ দ্বীপের দক্ষিণের এ ক্লাব এলাকাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

আহতদের মধ্যে ফ্রান্স, বেলজিয়াম ও রুমানিয়াসহ কয়েকটি দেশের নাগরিক আছে। আহতদের দুইজনের অবস্থা গুরুতর। আরও ছয়জনের হাড় ভেঙেছে। আর ১৪ জন সামান্য আহত হয়েছে।