২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে দুটি ট্রেনের সংঘর্ষে আহত ২৫

সিঙ্গাপুরে একটি মালবাহী ট্রেন পেছন থেকে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দিলে ২৫ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 02:59 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২০ মিনিটে জু কুন রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পরিবহন অপারেটর এসএমআরটি জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এসএমআরটি জানিয়েছে, ২৩ যাত্রী ও দুই স্টাফ আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারো আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছে তারা। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পশ্চিমদিকগামী একটি যাত্রীবাহী ট্রেনে ত্রুটি দেখা দেওয়ায় সেটি জু কুন স্টেশনের পূর্ব-পশ্চিমমুখী সিস্টেমের একটি লাইনে থেমে ছিল। এ সময় এই ট্রেনটির পেছনে একটি মালবাহী ট্রেন এসে থামে, কিন্তু এক মিনিট পরই মালবাহী ট্রেনটি অপ্রত্যাশিতভাবে সামনে দিকে এগিয়ে যায় এবং সামনে থাকা যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।  

প্রকাশিত একটি ছবিতে দুটি ট্রেনকে ধাক্কা লাগা অবস্থায় দেখা গেলেও কোনো ক্ষয়ক্ষতির আভাস পাওয়া যায়নি।

ঘনবসতিপূর্ণ নগররাষ্ট্র সিঙ্গাপুর এর গণপরিবহণের ওপর নির্ভরশীল। ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটি রাষ্ট্র। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আসছে ফেব্রুয়ারি থেকে দেশটিতে গাড়ির মোট সংখ্যা বাড়ানোর অনুমতি আর দেওয়া হবে না।