২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নদীতে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্যে নদীতে নৌকা ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 03:53 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার সন্ধ্যায় একটি নৌকায় করে ৩৮ জন লোক কৃষ্ণা নদী দিয়ে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে বিবিসি, দ্য হিন্দু। এদের অনেকে একটি ধর্মীয় পরবে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্ধ্রের প্রধান নগরী হায়দ্রাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিজয়ওয়ারার কাছে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স (এনডিআরএফ) । নৌকাটির নিখোঁজ যাত্রীদের খোঁজে নদীতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।

দুর্ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের পর্যটনমন্ত্রী। 

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটিতে মানুষ পরিবহনের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না এবং এটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। 

এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর জানিয়েছে, এ দুর্ঘটনায় মোদী ‘খুব ব্যথিত’ হয়েছেন।

এর আগে সেপ্টেম্বরে উত্তর ভারতে আরেকটি নৌদুর্ঘটনায় ২০ জন মারা গিয়েছিলেন।