২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

ইরাকি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 04:09 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার একটি রুটিন ফ্লাইটে থাকাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুত এ রাশিয়ায় নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

ইরাকের বিমান বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট ও সেনাবাহিনীর পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন।

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

এক সময় বিশ্বের অন্যতম বড় বিমান বাহিনী থাকলেও ২০০৩ সালে ‍যুক্তরাষ্ট্র দেশটিকে দখল করে নেওয়ার পর ইরাকি বিমান বাহিনীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। এখন আবার ধীরে ধীরে নিজেদের বিমান বাহিনীকে গড়ে তুলছে দেশটি।