ফিলিপিন্সে কারাগারে দাঙ্গায় নিহত ২
ফিলিপিন্সে একটি কারাগারে দাঙ্গায় অন্তত ২ জন নিহত এবং ১০ জনের বেশি কয়েদী আহত হয়েছে।
বিবিসি জানায়, পানি ভর্তি একটি বালতি উল্টে পড়া নিয়ে কুইজন কারাগারে দুইদল কয়েদীর মধ্যে লড়াই শুরু হয়।
প্রথমে দুই পক্ষ হাতাহাতি করে এবং এক পর্যায়ে তারা পাথর ও চেয়ার নিয়ে লড়াই শুরু করে বলে জানায় কারাকর্তৃপক্ষ।
কারাগারটির ধারণ ক্ষমতা ৮০০ হলেও সেখানে প্রায় সাড়ে তিন হাজার কয়েদীকে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে কারাবন্দির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে।
দেশটির কারাগারগুলো নরকে পরিণত হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের।
কারাকর্তৃপক্ষ কয়েদীদের জন্য নতুন আবাসন নির্মাণের আবেদন করলেও রাতারাতি সেটা সম্ভব নয়।
যদিও দুতের্তে ক্ষমতায় আসার আগেই ফিলিপিন্সের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদী রাখা হচ্ছি, ঘিঞ্জি পরিবেশের দিক দিয়ে বিশ্বে যার অবস্থান তৃতীয়।
