২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ইরাক যাবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকার পর আবারও ইরাকে নিয়মিত ফ্লাইট চালু কারতে যাচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Oct 2017, 01:22 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

রোববার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএর খবরে বলা হয়,  সোমবার উদ্বোধনী ফ্লাইটে রাষ্ট্র মালিকানাধীন এয়ারলাইনটির মহাপরিচালক সালেহ বিন নাসির আল-জাসির সাংবাদিক ও অন্যান্য যাত্রীদের নিয়ে জেদ্দা থেকে বাগদাদ যাবেন।

১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন প্রতিবেশী কুয়েত আক্রমণ করলে সৌদি আরব ও ইরাকের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ইরানের সঙ্গে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় জিততে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরাককে হাতে রাখতে চাইছে।

গত অগাস্টে উভয় দেশ বাণিজ্যের জন্য ‘আরার’ স্থল সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে; ১৯৯০ সাল থেকে সীমান্তটি বন্ধ রয়েছে।

এ মাসেই সৌদি মন্ত্রিসভা ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।