কেনিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৭
কেনিয়ায় একটি স্কুলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ছয় শিশুসহ সাতজন নিহত হয়েছে।
কেনিয়ার একটি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার কেনিয়ার উত্তরাঞ্চলের তুরকানা কাউন্টির লোকিচগিও স্কুলে একাধিক বন্দুকধারীর হামলায় চারটি ছেলে, দুইটি মেয়ে এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
টুইটারে কাউন্টির গভর্নর জোসফাত নানোক বলেন, “এই হামলা..সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতার খুব বেদনাদায়ক সতর্কবার্তা।”
