২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আকাশে সংঘর্ষে’ অস্ট্রেলিয়ায় ৩ স্কাইডাইভারের মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ‘মাঝ আকাশে সংঘর্ষে’ তিন স্কাইডাইভারের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 02:47 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

বিবিসি জানায়, সাউথ কেয়ার্নসের ১৪০ কিলোমিটার দূরে জনপ্রিয় স্কাইডাইভিং স্পট ‘মিশন বিচ’ থেকে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখানে ৩০ বছরের দুই পুরুষ এবং ৫০ বছরের এক নারীর ‍মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে এক বিবৃতিতে জানায় কুইন্সল্যান্ড পুলিশ।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যানুযায়ী,  মাঝ আকাশে একজন স্কাইডাইভারের সঙ্গে জোড়ে ঝাঁপ দেওয়া  দুইজন স্কাইডাইভারের সংঘর্ষ হয়। তাদের প্যারাসুটও ঠিকমত খোলেনি।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের খবরে বলা হয়, তিন ব্যক্তি ল্যান্ডিং সাইট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়েন।