২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির উদ্যোগ নিয়ে গাজা সফরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মূলধারার ফাতাহ পার্টির সঙ্গে হামাসের সম্প্রীতির উদ্যোগ নিয়ে গাজা সফরে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 08:29 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

ফিলিস্তিনি গেরিলা দল হামাস গৃহযুদ্ধে গাজা দখলের এক দশক পর পশ্চিম তীর সরকার এ উদ্যোগ নিল। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রমি আল-হামদাল্লাহ সোমবার গাজায় যান।

হামাস গত সপ্তাহে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ রমি আল-হামদাল্লাহ নেতৃত্বাধীন ফিলিস্তিন ঐক্য সরকারের হাতে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। কিন্তু হামাসের সশস্ত্র শাখা এখনও গাজায় প্রভাবশালী অবস্থানে রয়েছে।

গাজায় সম্ভাষণী ভাষণে প্রধানমন্ত্রী হামদাল্লাহ বলেছেন, “আমরা ফিলিস্তিনের বিভক্তির বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটিয়ে গাজাকে পুনরায় তিল তিল করে গড়ে তোলা এবং হামাস-ফাতাহ’র সম্প্রীতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করতেই গাজায় ফিরে এসেছি।”

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুসারী দল ফাতাহ ২০০৭ সালে হামাসের সঙ্গে গৃহযুদ্ধে গাজার নিয়ন্ত্রণ খুইয়েছিল। সেই থেকেই গাজার শাসনক্ষমতায় আছে হামাস। আর পশ্চিম তীরে আছে ফাতাহ সরকার।