২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে প্রথম সমকামী বিয়ে

জার্মানিতে সমকামী বিয়ে বৈধ করে জারি করা আইন কার্যকরের দিনই প্রথম দুই পুরুষ সমকামী জুটি বিয়ে করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 07:32 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

৩৮ বছর একসঙ্গে কাটানো এ জুটির একজনের নাম কার্ল ক্রাইল এবং অপরজন বোডো ম্যান্ডা। বার্লিনের শৈনবার্গের টাউন হলে তারা বিয়ে করেন।

বিবিসি জানায়, গত জুনে জার্মানির পার্লামেন্ট সমকামী বিয়ে অনুমোদন করার পর রোববার তা কার্যকর হয়েছে।

প্রথমদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সমলিঙ্গ জুটিরা যাতে দিনটি স্মরণীয় করতে রাখ পারে সেকারণে রোববার ছুটির দিন হওয়ার পরও দেশটির বেশিরভাগ নগরীতে বিবাহ রেজিস্ট্রি অফিস খোলা ছিল।

আইনগতভাবে বিয়ের করার সুযোগ পাওয়ায় এখন থেকে বিপরীত লিঙ্গের দম্পতিদের মত রাষ্ট্রের কাছ থেকে সমান সুযোগ-সুবিধা পাবে সমকামী দম্পতিরা।

যদিও জার্মান সরকার ২০০১ সাল থেকে সমকামী জুটিদের নিবন্ধনের সুযোগ দিয়েছিল। কিন্তু দেশটির আইনে তা বিয়ে বলে গণ্য হত না।

জুনে জার্মান পার্লামেন্টে সমকামী বিয়ের পক্ষে ৩৯৩টি এবং বিপক্ষে ২২৬টি ভোট পড়ে। যদিও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বিপক্ষে ভোট দিয়েছেন।

মেরকেল সমকামী বিয়ের আইনি বৈধতার বিপক্ষে অবস্থান নেওয়ায় পার্লামেন্টে এ প্রস্তাব নিয়ে ভোট আয়োজন দীর্ঘদিন আটকে ছিল। পরে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান।

পুরনো খবর:

জার্মান পার্লামেন্টে সমলিঙ্গে বিয়ে অনুমোদন