২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় নিহত ২৮: অবজারভেটরি

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Sep 2017, 02:37 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

শুক্রবার রাতে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি।

ইদলিবের আরমানাজ শহরে হামলাটি চালানো হয়। শহরটি তুরস্কের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে।

হামলার এই খবরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সিরিয়ার সামরিক বাহিনী।

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক প্রতিরক্ষা কাজে নিয়োজিত সিরিয়ান সিভিল ডিফেন্স এক টুইটে আরমানাজে নিহতের সংখ্যা ২৬ বলে জানিয়েছে।

এর আগে ইদলিবে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়া ও সিরিয়ার বোমারু বিমানগুলোর ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৫০ জন বেসামরিক নিহত হয়েছে বলে বুধবার দাবি করেছিল সরকার বিরোধীরা।

বিদ্রোহীদের ধারণা, দেশের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য স্থানীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে রাজি হতে বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করতেই এসব হামলা চালানো হচ্ছে।