২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে যোগ্য মনে করে না ৫১% ভোটার

যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ ভোটারই ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট হিসাবে দেশ চালানোর যোগ্য’ মনে করে না এবং তার টুইট বন্ধ করাও উচিত বলে মনে করে অনেকেই।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 09:19 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

কেনাটিকাটের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় জরিপের প্রকাশিত ফলে বুধবার এ তথ্য বেরিয়ে এসেছে।

সামগ্রিকভাবে ৫৬ শতাংশ ভোটারই বলেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দেশ চালানোর যোগ্য নন। আর মাত্র ৩৬ শতাংশ ভোটার তাকে প্রেসিডেন্ট হিসাবে যোগ্য মনে করেছে।

জরিপে আরও দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটারই বলেছে ট্রাম্প সৎ নন। ৬০ শতাংশই বলেছে তার নেতৃত্ব দেওয়ার ভাল দক্ষতা নেই। আর ৬১ শতাংশই বলেছে ট্রাম্প তাদের মূল্যবোধের ধার ধারেন না। মার্কিন রাজনৈতিক সংবাদ মাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

ট্রাম্পের টুইট নিয়েও নাখোশ বহু মার্কিনি। জরিপে ৬৯ শতাংশ ভোটারই বলেছে ট্রাম্পের টুইট বন্ধ করা উচিত।

বর্ণবাদের বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের বিপক্ষে মত দিয়েছে ৬২ শতাংশ ভোটার। এর মধ্যে শ্বেতাঙ্গ ৫৫ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ৯৫ শতাংশ।

৫১ শতাংশ ভোটারই বলেছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় তারা বিব্রত।

তবে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনও অনেক ওপরেই আছে। জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ রিপাবলিকানই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে যোগ্য মনে করে। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার মাত্র ৫ শতাংশ আর স্বতন্ত্রদের মধ্যে ৪০ শতাংশ।