২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসের বন্যা কবলিত রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা কবলিত হিউস্টোন শহরের কাছে একটি রাসায়নিক প্ল্যান্টে দুটো বিস্ফোরণ ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2017, 07:07 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

প্ল্যান্টটি থেকে রাসায়নিক ছড়িয়ে পড়ারও খবর জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার টেক্সাসের ক্রসবিতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত আরকেমা এসএ রাসায়নিক প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে। প্ল্যান্টটি পরিচালনাকারী আরকেমা কোম্পানি এ বিস্ফোরণের খবর জানায়।

আরকেমা জানায়, এলাকায় কাজ চলার মাঝেই বিস্ফোরণ ঘটেছে। উড়তে দেখা গেছে কালো ধোঁয়া। নাকেমুখে ধোঁয়া ঢুকে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে সেখানকার কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে। আরও নয়জন পূর্ব সতর্ককর্তামূলক ব্যবস্থা হিসাবে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরকেমা অবশ্য বলছে, ওই পুলিশ কর্মকর্তার নাকেমুখে যে রাসায়নিক ঢুকেছে তা বিষাক্ত নয় বলেই তাদের ধারণা।

প্ল্যান্টের আশেপাশের এলাকা থেকে মানুষজনকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

প্ল্যান্টটিতে নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন পণ্যে ব্যবহার্য অরগানিক পারক্সাইড তৈরি করা হয়।

রাসায়নিক ছড়ানোর কারণে ক্ষয়ক্ষতির দিকটি আরকেমা কোম্পানি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে নজরে রাখছে বলে জানিয়েছে।

একইসঙ্গে এলাকাটির অধিবাসীদেরকেও সতর্ক করে দিয়ে আরকেমা বলেছে, ওই এলাকার বিভিন্ন স্থানে পন্য মজুদ করা আছে। আরও বিস্ফোরণ ঘটার আশঙ্কাও আছে। ফলে অধিবাসীরা কেউই যেন এখনই সেখানে ফিরে না যায়।