২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুস্রাবের রক্তের জন্য বকুনি, ১২ বছরের ছাত্রীর আত্মহত্যা

ভারতের তামিলনাডু রাজ্যের একটি বেসরকারি স্কুলের এক ছাত্রীর জামায় ঋতুস্রাবের রক্ত লাগায় তাকে বকাবকি করেছিলেন ক্লাশ টিচার, সেই ক্ষোভে ১২ বছরের ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 01:39 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

মঙ্গলবার ২৫ ফুট উঁচু একটি ভবন থেকে লাফিয়ে পড়ে ওই শিশুটি আত্মহত্যা করে, জানিয়েছে এনডিটিভি।

রাজ্যটির রাজধানী চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দূরে তিরুনেলভেল্লি শহরে ঘটনাটি ঘটেছে। নিহত বালিকা সপ্তম শ্রেণিতে পড়ত।

তার লেখা একটি চিরকুটে টিচারের নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

আত্মহত্যায় ইন্ধন দেওয়ার জন্য ওই নারী টিচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।