২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নে নিখোঁজ ৩

মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) একটি হেলিকপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এর তিন ক্রু-র খোঁজে জাপান সাগরে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Aug 2017, 03:00 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

রোববার আহত অবস্থায় হেলিকপ্টারটির এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

মন্ত্রণালয়টি জানিয়েছে, শনিবার রাতে আওমরি উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে সাগরে টহল দেওয়ার সময় সাবমেরিন-বিরোধী যুদ্ধ হেলিকপ্টার এসএইচ-৬০জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।   

হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডারটি অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা, তবে হেলিকপ্টারটির কী হয়েছে, সেটি কি বিধ্বস্ত হয়েছে না সাগরে অবতরণে বাধ্য হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি তারা।  

ঘটনার বিষয়ে এমএসডিএফ একটি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

চলতি মাসের প্রথমদিকে ইয়ামাগুচি এলাকায় প্রশিক্ষণ মহড়া চলাকালীন ইওয়াকুনি বিমান ঘাঁটিতে নামার সময় একটি সিএইচ-১০১ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জাপানি ক্রু সদস্য আহত হয়েছিলেন।