যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
যুক্তরাজ্যে একটি মহাসড়কে দুইটি লরি ও একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে অন্তত আট জন নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ভোররাতের দিকে নিউপোর্ট পেগনেল শহরের কাছে এমওয়ান মটোরওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে এ দুর্ঘটনায় ঘটে।
মিনিবাসটি নটিংহাম থেকে ছেড়ে এসেছিল।
এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নরহত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় টেমস ভ্যালি পুলিশ।
দুর্ঘটনাস্থল ঘিরে রেখে সেখানে জরুরি উদ্ধার কাজ চলছে। অন্যান্য যানবাহনকে ওই মহাসড়কটি এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে পুলিশ।
