২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ বছরের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১২ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারভি ধেয়ে যাচ্ছে। ঝড় মোকাবেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 09:18 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

২ ক্যাটাগরির এ হারিকেন এখন মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। টেক্সাস উপকূলে শুক্রবার স্থানীয় সময় রাতে এ ঝড় বয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার বলেছে, ঝড়ের প্রভাবে হিউসটোন ও এর আশেপাশের এলাকায় প্রবল বন্যায় প্রাণহানির আশঙ্কা আছে।

আবহাওয়া অফিস বলছে, টেক্সাসে তিনদিন অবস্থান করতে পারে হারিকেন হারভি। এর প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টি হতে পারে।

হারভি আরও শক্তিশালী ক্যাটাগরি-তিন ঝড়ে রূপ নিয়ে টেক্সাসে আঘাত হানলে যুক্তরাষ্ট্রে ২০০৫ সালের অক্টোবরের পর এটিই হবে সবচেয়ে ভয়ংকর ঝড়। ওই বছর হারিকেন উইলমার তান্ডবে তচনছ হয়েছিল ফ্লোরিডা উপকূল। নিহত হয়েছিল ৮৭ জন।

একই বছর অগাস্টে আরেকটি ঘূর্ণিঝড় হারিকেন ক্যাটরিনা লন্ডভন্ড করে দিয়েছিল নিউ অরলিন্স। নিহত হয়েছিল প্রায় ২ হাজার মানুষ।