২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে পুলিশের গাড়ির ধাক্কায় পথচারী নিহত

ইংল্যান্ডের ব্রাইটনে পুলিশের গাড়ির ধাক্কায় এক পথচারী প্রাণ হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 12:03 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

বিবিসি জানায়, কেম্পটাউনের ডেভনশায়ার প্লেসে শুক্রবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।

‘ইমার্জেন্সি কল’ এর জবাব দিতে পুলিশের একটি গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, পুলিশ এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে সামনে আসার আহ্বান জানিয়েছে।