জাহাজ ডুবে ইরাকের চার নাবিকের মৃত্যু
নিজেদের জলসীমায় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ইরাকের একটি জাহাজ ডুবে গিয়ে চার নাবিকের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার ডুবুরিবাহী জাহাজ আল মিসবারের সঙ্গে সেন্ট ভিনসেন্টে রেজিস্ট্রেশন করা মালবাহী রয়াল আর্সেনাল নামের জাহাজের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।
পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বাগদাদভিত্তিক চ্যানেলটি জানিয়েছে, আল মিসবার জাহাজটিতে ২১ জন নাবিক ছিল, তাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অন্যান্যদের উদ্ধারে তল্লাশি অব্যাহত ছিল বলে জানিয়েছে চ্যানেলটি। সংঘর্ষের পর অপর জাহাজটির কী হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।
আল মিসবার জাহাজটি ইরাকের রাষ্ট্রপরিচালিত বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন বলে জানা গেছে।
