২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল সালভাদরে বাস খাদে পড়ে নিহত ৭

এল সালভাদরে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস পাহাড়ি খাদে পড়ে গেলে অন্তত সাত যাত্রী নিহত ও অপর ১৫ জন আহত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2017, 01:09 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানী সান সালভাদর থেকে যাত্রীদের নিয়ে বাসটি উপকূলের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজধানী থেকে ২৩ কিলোমিটার দূরে ওলোকুইল্টা শহরের স্টপেজে পৌঁছানোর কিছুক্ষণ আগে বাসটি রাস্তা থেকে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায়।

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তা এদুয়ার্দো গুয়েভারা জানিয়েছে, দ্রুতগতিতে চলমান গাড়িটির চালক একটি স্পিডব্রেকার এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে পড়ে যায়।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।