২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার সর্বোচ্চ পবর্ত জয় ৮ বছর বয়সী বালিকার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আট বছর বয়সী বালিকা রক্সি গেটার আফ্রিকার সর্বোচ্চ পবর্ত শিখর কিলিমানজারো জয় করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 03:49 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

আফ্রিকায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে রক্সি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা তাঞ্জানিয়ায় কিলিমানজারো পর্বতের শিখরে আরোহন করেন বলে জানিয়েছে বিবিসি।

রক্সি এখন কিলিমানজারো জয় করা সবেচেয়ে কম বয়সী বালিকা। তার সঙ্গে তার ১০ বছর বয়সী ভাই বেন গেটারও পর্বতটির শিখরে উঠেছেন।

ছয় রাতের পর অত্যন্ত ঠাণ্ডার আবহাওয়ার মধ্যে পর্বতটির ৫,৮৯৫ মিটার (১৯,৩৪১ ফুট) উঁচু শিখরটিতে আরোহণ করেন রক্সি ও তার পরিবারের সদস্যরা।

একবার উঁচুতে আর একবার নিচে নামার কারণে পবর্তারোহণটি অত্যন্ত কঠিন ছিল বলে জানিয়ে রক্সি বলেন, “আমি মনে করেছিলাম শীর্ষে পৌঁছতে পারব না, কিন্তু শেষ পর্যন্ত আমি পেরেছি। এখন আমি এত ক্লান্ত যে হাঁটতেও পারছি না।”

নিজেদের সন্তানদের সঙ্গে নিয়ে কিলিমানজারোর শিখরে পৌঁছতে পেরে দারুন গর্বিত রক্সির মা সারাহ ও বাবা ববি গেটার।