২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার উপরাষ্ট্রপতির বাড়িতে হামলা, নিহত ২

কেনিয়ার উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটোর বাড়িতে এক হামলার ঘটনায় এক বন্দুকধারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Jul 2017, 02:20 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এলডোরেটে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছেন স্থানীয় এক উর্ধ্বতন প্রশাসক। নিরাপত্তা অভিযানে উপরাষ্ট্রপতির বাড়িতে হামলা ঘটনার অবসান হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার রাতে পুলিশ জানিয়েছিল, হামলাকারীর কাছে একটি ধারালো অস্ত্র আছে এবং সে এক পুলিশ কর্মকর্তাকে আহত করেছে।

রোববার ঘটনাস্থল থেকে রিফট ভ্যালির আঞ্চলিক সমন্বয়ক ওয়ানিয়ামা মুসিয়াম্বো জানিয়েছেন, গোলাগুলির চলার সময় একাধিক হামলাকারী আছে বলে মনে করেছিলেন তারা।

“কারন সে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল, কিন্তু আমরা তাকে পরাস্ত করার পর মাত্র একজন নিহতকে পাই, এ সময় তার হাতে নিহত আমাদের কর্মকর্তার লাশও পাই,” বলেন তিনি।

হামলার সময় রুটো ও তার পরিবারের সদস্যরা বাড়িটিতে ছিলেন না। রুটো কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার রানিং মেট, যিনি দ্বিতীয় এবং শেষবারের মতো প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আগামী ৮ অগাস্টের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।