২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বেড়েছে বেসামরিক নাগরিকের মৃত্যু: জাতিসংঘ

আফগানিস্তানে এ বছরের প্রথমার্ধে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়েছে। জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2017, 09:45 PM

Updated : 11 Apr 2022, 11:57 PM

আফগানিস্তানে জাতিসংঘের শান্তি ও উন্নয়ন সহায়তা মিশনের (ইউএনএএমএ) সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের প্রথমার্ধে মোট ১ হাজার ৬৬২ জন নিহত হয়েছে। এর আগের বছর অর্থাৎ, ২০১৬ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২ শতাংশ বেশি।

নিহতদের প্রায় ২০ শতাংশই প্রাণ হারিয়েছে রাজধানী কাবুলে। আর বেশিরভাগ বেসামরিক নাগরিকই মারা গেছে তালেবানসহ সরকার-বিরোধী বাহিনী এবং ইসলামিক স্টেটের (আইএস) হামলার কারণে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিশু নিহতের হার বেড়েছে ৯ শতাংশ এবং নারী নিহতের হার বেড়েছে ২৩ শতাংশ।

নারী নিহত হয়েছে মোট ১৭৪ জন, আহত হয়েছে ৪৬২ জন। আর শিশু নিহত হয়েছে ৪৩৬ জন এবং আহত হয়েছে ১ হাজার ১৪১ জন। ঘনবসতির্পর্ণ এলাকায় বোমা বিস্ফোরণ এবং বিমান হামলার কারণেই বেশির ভাগ নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে ৬৭ শতাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার জন্য সরকার-বিরোধী বাহিনীকে দায়ী করা হয়েছে। এ পরিসংখ্যান ২০১৬ সালের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।