২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারা জেলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 08:42 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আইএএনএস জানায়, পাকিস্তানি বাহিনীর গুলিতে ফুরকিয়া এলাকার চৌকিবাল সেক্টরে দায়িত্বরত ওই দুই ভারতীয় সেনা নিহত হয়।

ফুরকিয়া এলাকা দিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা প্রায়ই কাশ্মির ভ্যালিতে প্রবেশ করে।

নিহত সেনারা জম্মু ও কাশ্মির রাইফেলের সদস্য বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালায়ের এক কর্মকর্তা।

তিনদিন আগে কাশ্মিরের বুধগ্রামে সেনা অভিযানে হিজবুল মুজাহিদীনের তিন জঙ্গি নিহত হয়।