হাসপাতালে মারা গেছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল(অব.) যোশেফ এনকাসেরি।
শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির সরকার।
দেশটির চিফ অব স্টাফ ও পাবলিক সার্ভিস প্রধান যোশেফ কিনিয়ুয়ার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, “গভীর দুঃখ ও বেদনার সঙ্গে আমরা জানাচ্ছি যে, স্বরাষ্ট্রমন্ত্রী সিএস জেনারেল (অব.) যোশেফ এনকাসেরির আকস্মিক মৃত্যু হয়েছে।
“শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নাইরোবির কারেন হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর তিনি মারা যান।”
বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
কেনিয়ার জাতীয় নির্বাচনের এক মাস আগে এনকাসেরির মৃত্যু হল। আগামী ৮ অগাস্ট দেশটির পরবর্তী প্রেসিডেন্ট, আইনসভা ও স্থানীয় প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনকাসেরির মৃত্যুতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে।
