২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানি গোলায়’ কাশ্মিরে নিহত ২

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পুঞ্চ এলাকায় পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে এক দম্পতি নিহত ও তাদের দুই সন্তান আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 10:58 AM

Updated : 11 Apr 2022, 11:54 PM

এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালের এই হামলার ঘটনা ঘটেছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন। 

তিনি বলেছেন, “পাকিস্তানি সেনাবাহিনী গুলপুর এলাকায় নিয়ন্ত্রণ রেখার ওপাশ থেকে আমাদের অবস্থানগুলো লক্ষ্য করে নির্বিচার গুলি ও গোলাবর্ষণ করা শুরু করেছে।

“গুলিবর্ষণ এখনও চলছে এবং আমাদের বাহিনীগুলোও পাল্টা জবাব দিচ্ছে।”

একইদিন সকালে কাশ্মিরের বান্দিপোড়া জেলায় ভারতীয় সেনাবাহিনীর টহল দলেও ওপর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন ভারতীয় সৈন্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।