২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু

গত কয়েকদিনে চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2017, 11:29 AM

Updated : 11 Oct 2022, 02:14 PM

রোববার রাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গুয়াংশি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর বন্যায় সাতজনের মৃত্যু হয় এবং তিনজন নিখোঁজ হয়। অঞ্চলটির ২৩ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেশী হুনান প্রদেশে বন্যাজনিত কারণে আটজনের মৃত্যু হয়েছে এবং স্থানীয় তিন লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

আসছে দিনগুলোতে আরো বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন।

প্রতি বছর বর্ষাকালে বন্যায় চীনে বহু লোকের প্রাণহানি হয়