২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আবার ভবনে আগুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে রিজেন্টস ক্যানেলের কাছে একটি ফ্ল্যাট ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডের তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 07:01 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে বহু মানুষ হতাহতের রেশ না কাটতেই লন্ডন ফায়ার ব্রিগেড নতুন  এ অগ্নিকাণ্ডের খবর দিয়েছে বলে জানায় ‘দ্য ইনডিপেনডেন্ট’।

 

ওয়েনিংটন রোডের বো উর্ফ এলাকায় অবস্থিত ওই ভবনটিতে রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুল লাগে বলে জানান লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা।

টুইটারে ৥ইব্রাহিমসিএইচএসটিভি নামে একটি একাউন্টে পুড়তে থাকা ভবনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেগুলোতে ভবনটির ছাদে আগুন এবং গন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

 

১৪টি ফায়ার ইঞ্জিন এবং অগ্নিনির্বাপক বাহিনী প্রায় ৮০ জন কর্মীর চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুন লাগার পর ভবনের পাশের রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও বিকাল পর্যন্ত অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা সেখানে কাজ করেছেন। কি কারণে আগুনের সূত্রপাত হল তা তদন্ত করে দেখা হচ্ছে।