২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় কারাকর্মকর্তাকে খুন করে দুই বন্দির পলায়ন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় দুই কয়েদি দুই কারাকর্মকর্তাকে গুলি করে হত্যা পর পালিয়ে গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2017, 09:36 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেন্ট্রাল জর্জিয়ার পুটনাম কাউন্টি কারাগার থেকে বন্দিদের নিয়ে যাওয়ার সময় দুই কয়েদি কারাকর্মকর্তাদের গুলি করে পালিয়ে যায়।

পুটনাম কাউন্টি শেরিফের মুখপাত্র টেরিজা স্লাড বলেন, “আমরা এখন দুইজন শেতাঙ্গ পুরুষ অপরাধীকে খুঁজছি। যারা গাঢ় সবুজ রঙের হোন্ডা সিভিক নিয়ে পালিয়ে গেছে। আমি নিশ্চিত করে বলছি, তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে।”

যদিও পালিয়ে যাওয়া ওই দুই কারাবন্দির নাম জানাননি তিনি।

তবে মঙ্গলবার জর্জিয়া কারা অধিদপ্তরের পক্ষ থেকে এক টুইটে পালিয়ে যাওয়া দুই বন্দি ডনিয়ে রোউই ও রিকি ডুবসকে খোঁজা হচ্ছে বলে জানাননো হয়।