২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ৫

কেনিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে চার পুলিশ ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2017, 08:45 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাকের নিচে ওই মাইনটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ সদস্যদের নিয়ে ট্রাকটি কেনিয়ার জনপ্রিয় পর্যটক দ্বীপ লামু থেকে মোকোউই যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, “বিস্ফোরণের পর কেনিয়া ডিফেন্স ফোর্স (কেডিএফ) ঘটনাস্থলে যায় এবং ইউনিফর্ম পরা চারটি মৃতদেহ এবং সাধারণ পোষাক পরা একটি মৃতদেহ খুঁজে পায়।”

“পুলিশের আরও দুই কর্মকর্তা ওই ট্রাকে ছিলেন। তাদের সেখানে খুঁজে পাওয়া যায়নি।”

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।