২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৫ কার্ডিনালের নাম ঘোষণা পোপের

পোপ ফ্রান্সিস নতুন ৫ জন কার্ডিনালের নাম ঘোষণা করেছেন। সবাইকেই তিনি নিয়েছেন ইতালি-ভ্যাটিকানের বাইরে থেকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 May 2017, 11:34 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

পোপ তার সাপ্তাহিক সানডে ভাষণে বলেছেন, কার্ডিনালদের মালি, স্পেন, সুইডেন, লাওস এবং এল সালভাদর থেকে নির্বাচিত করা হয়েছে।

কার্ডিনালদেরকে ইতালি এবং ভ্যাটিকানের বাইরে থেকে নিয়ে পোপ এ বার্তাই তুলে ধরতে চান যে চার্চ একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। এখানে কার্ডিনালরা ইতালি-কেন্দ্রিক হবেন না।

এই কার্ডিনালরাই ভ্যাটিকান এবং তার বাইরে পোপের সবচেয়ে কাছের পরামর্শদাতা।

পোপ ফ্রান্সিস নিজেও ১ হাজার ৩০০ বছরের মধ্যে প্রথম ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন।