২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মির সীমান্তে গোলাগুলি, বাবা-মেয়ে নিহত

ভারত-পাকিস্তান সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে দুই ভারতীয় নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2017, 07:54 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবারের ওই ঘটনার জন্য উভয়পক্ষ পরস্পরকে দায়ী করেছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেন, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় একটি গ্রামের একটি বাড়িতে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে বাবা-মেয়ে নিহত এবং তাদের পরিবারের আরও তিনজন আহত হয়েছে।

তিনি বলেন, “পাকিস্তানি বাহিনী ছোট আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে মর্টার শেলও ছুঁড়েছে। পরে ভারতীয় সেনারা তার জবাব দেয়।”

অন্যদিকে কাশ্মিরে অবস্থান করা পাকিস্তানের একজন সেনা কর্মকর্তা বলেন, “ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি করা শুরু করলে পাকিস্তানের সেনারা তার জবাব দেয়।”

এ ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে পাঁচ নারীসহ মোট আটজন আহত হয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের অভিযোগ, তাদের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি মদদ দিচ্ছে ভারত।

ভারত ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, বরং পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করে।

গত সপ্তাহে ভারতী দুই সেনাকে হত্যার পর তাদের অঙ্গচ্ছেদ করা হয়।এজন্য পাকিস্তানের সেনাদের দায়ী করেছে ভারত।